ডেমরায় থানা জামায়াতের আমির মো. হাফিজুর রহমান ওরফে আবু আব্বাসকে (৩৭) গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আবু আব্বাস বরিশাল জেলার বিমান বন্দর থানার চহাটি গ্রামের আব্দুস সোবানের ছেলে। সে ডেমরার বামৈল এলাকার আলাউদ্দিনের ভাড়াটিয়া ছিল।

পুলিশ জানায়, আবু আব্বাসকে ডেমরা এলাকার আইন-শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় থানা পুলিশ।

জেএ