পুলিশ বিভাগে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ওসি এমএম ময়নুল ইসলাম।
আইন শৃঙ্খলার উন্নয়ন, মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিনি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন একই থানার এসআই মাহফুজ আলম।
রোববার তাদের রাজশাহী বিভাগের ডিআইজির কার্যালয়ে শ্রেষ্ঠত্বের পুরস্কারস্বরূপ সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার তার হাতে পুরস্কার তুলে দেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার বশির আহমেদ পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মতিউর রহমান সিদ্দিকীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ ওসি এমএম ময়নুল ইসলাম জানান, এই পুরস্কার তার কাজের স্পৃহাকে আরও গতিশীল করবে।
কেএইচ





