ঢাকায় ইসলামিয়া হাসপাতালে ফারুক খান (২২) নামের এক যুবক ডেঙ্গু রোগীর আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। মৃত্যু ফারুক খান (২২) এর বাড়ি মাদারীপুরের উপজেলার পুরাতন ফেরিঘাট এলাকার সলু বেপারীর কান্দির বাবু খানের ছেলে।

বুধবার বিকালে ইসলামিয়া হাসপাতালে তার মৃত্যু হয়ে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

বিকালেই ফারুকের মরদেহ নিয়ে স্বজনরা ঢাকা থেকে রওনা দিয়ে সন্ধ্যার কিছু পরে শিবচরের গ্রামের বাড়ি এসে পৌঁছান।

বৃহস্পতিবার সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ফারুকের বাবা বাবু খান বলেন, গত শুক্রবার ফারুক জ্বরে আক্রান্ত হয়। ওই সময় প্রথমে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার ডাক্তাররা তাকে দ্রুত ঢাকায় পাঠান। সেখানে পাঁচদিন চিকিৎসা শেষে বুধবার বিকালে আমার ছেলে মারা যায়।

গত বুধবার পর্যন্ত, এবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আগের সব রেকর্ড ভেঙেছে। চলতি বছর ডেঙ্গু জ্বরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ পর্যন্ত ডেঙ্গুতে ৮ জন মারা গেছে। ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১,৩৩৫ জন।

এএস