ক্যাম্পাসে যাবেন বলে মনস্থির করেছিলেন। শুধু মনস্থিরই নয়, যাত্রাও শুরু করেছিলেন। গন্তব্য স্থলে পৌছার আগমুহুর্তে তার গতি পথ পাল্টে দিল একটি মাইক্রোবাস। তার আর ক্যাম্পাসে যাওয়া হলো না। চলে গেলেন পরপারে।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলিফের মর্মান্তিক ঘটনা এটি। মঙ্গলবার সকালে ১০টার দিকে রাজধানীর নির্বাচন কমিশন সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটে সামনে বাস চাপায় নিহত হন তিনি।
নিহত আলিফ এগ্রিকালচার অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি বি-বাড়ীয়া। থাকতেন রাজধানীর বাড্ডায়। বর্তমানে তার লাশ পঙ্গু হাসপাতালে রাখা হয়েছে।
এদিকে সহপাঠীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই সঙ্গে শোক ও ক্ষোভ বিরাজ করছে। শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। তারা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় বিক্ষোভ করছেন বলে জানা গেছে।
এআর





