পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফরের কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেওয়ার পর ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা রয়েছে।
সফরকালে জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট নিয়েও বাংলাদেশের উদ্যোগে একটি বিশেষ আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। বিশ্বমঞ্চে বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার ও অবস্থান তুলে ধরার বিষয়টিও সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকছে।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলাদেশের নতুন যাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরবেন। জলবায়ু পরিবর্তনের বিষয়টিও তার ভাষণে গুরুত্ব পাবে বলে জানানো হয়েছে।
সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনার কথাও এর আগে জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে এ ধরনের সাইডলাইন বৈঠকের সময়সূচি চূড়ান্ত হওয়ার পরই বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেছিলেন।
এস





