বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র সহ-সভাপতি তারেক রহমানের নামে নড়াইল সহ দেশের বিভিন্ন স্থানে দায়ের করা ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নড়াইল জেলা যুকদলের আয়োজনে সংবাদ সম্মেলন হয়েছে।
বৃহস্পতিবার (২৫ডিসেম্বর) দুপুরে নড়াইল শহরের আলাদাৎপুর এলাকায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক আলী হাসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাসান জাহাঙ্গীর সেলিম,শহীদুল ইসলাম বাবু কাজী, যুবদল নেতা রাশেদুল আলম জুয়েল, আক্তারুজ্জামান লালু, সাজ্জাদ আলম খান সজল, খায়রুজ্জামান শাহী খাজা প্রমুখ।
এসএইচ





