প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করায় নড়াইলের লোহাগাড়ায় ছাত্রলীগের উদ্যোগে গত মঙ্গলবার (১১ই জুন) বিকাল সাড়ে ৫টায় অবস্থান কর্মসুচি পালিত হয়েছে।

সরেজমিনে লোকজনের সাথে কথা বলে জানা যায়, উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের মৃত মো: জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে মো: ডলার বিশ্বাস তারা দু’ভাইয়ের মধ্যে ডলার বড়। ছোট ভাই আশিক বিশ্বাস ঢাকা যাত্রাবাড়িতে লেখাপড়া করেন।

দলীয় রাজনৈতিক পরিবেশ অনুকূলে না থাকায় প্রায় ৮/৯ বছর আগে তিনি লন্ডনে পাড়ি জমান। লন্ডনে অবস্থান করে তিনি আরও কতিপয় ব্যাক্তিদের সমন্বয়ে পিচ ফর বাংলাদেশ নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এবং সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন।

উক্ত সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক নানাবিধ বিষয়ের সমালোচনা করে নিয়মিত ভাবে প্রতিবাদী সভা, সমাবেশ, কনফারেন্স, গোলটেবিল বৈঠক ও সিম্পজিয়ামের আয়োজন করে আসছে।

সাম্প্রতিক সময়ে মো: ডলার বিশ্বাস (ইংরেজিতে বড় অক্ষরে লেখা) নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একাউন্ট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করে পোষ্ট দেন।

উক্ত পোষ্টের কারনে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় এর প্রতিবাদে তাকে দোষী সার্বস্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তে মূলক শাস্তির দাবীতে গত ১১ জুন মঙ্গলবার বিকালে লোহাগাড়া ছাত্রলীগের সাধারন সম্পাদক এমএম রাশেদুল হাসান রাশেদের নেতৃত্বে প্রায় শতাধিক ছাত্রলীগ নেতা-কর্মী ডলারের গ্রামের বাড়িতে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে।

সংবাদ পেয়ে লোহাগাড়া থানার ওসির নেতৃত্বে এসআই মিল্টন কুমার দেব দাস ও আতিকুজ্জামানসহ একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌছে ছাত্রলীগ নেতা-কর্মীদের সাথে কথা বলে প্রচলিত আইনের মাধ্যমে দোষির শাস্তির বিষয়টি নিশ্চিত কল্পে আশ্বস্ত করায় তারা অবস্থান কর্মসুচি প্রত্যাহার করেন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশরাফুজ্জামান মুকুল, ভিক্টোরিয়া কলেজ শাখার সাধারন সম্পাদক জুবায়ের হোসেন মানিক, লোহাগড়া উপজেলা ছাত্রলীগ নেতা কাজী অহিদুজ্জামান, সুজন মীর, ইমদাদুল শেখ, সোহাগ শেখ, শেখ ছগীরউদ্দিন সনেট, রোমান রায়হান,পলাশ মাহমুদ, শরীফুল ইসলাম, ফকির আখিনুর রহমান।

 এএস