খুলনার খা‌লিশপুর এলাকায় অভিযান চালিয়ে মুজা‌হিদুল ইসলাম (৩০) নামে হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) এক সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে খা‌লিশপুর থানা পুলিশের সহায়তায় কোটালীপাড়া থানা পু‌লিশ তাকে আটক করে বলে বলে জানান কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিা) কামরুল ফারুক।

আটক মুজাহিদুল কোটালীপাড়া উপজেলার অাশু‌তিয়া গ্রামের এ কে এম নরুল হকের ছেলে।

ওসিল কামরুল ফারুক জানান, দীর্ঘ‌দিন ধরে পুলিশ মুজা‌হিদুলকে খুঁজছিল। খুলনার খা‌লিশপুরে তিনি অবস্থান করছেন এমন খবর পেয়ে রাতে সেখানে অভিটযান চা‌লিয়ে তা‌কে আটক করা হয়। তার নামে মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।

এআই