সিলেট নগরীর জিন্দাবাজারে বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবির কর্মীরা। মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শাহজাহান আলীর মুক্তির দাবিতে সোমবার বিকাল ৩টায় এ মিছিল বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান,  সোমবার বিকালে জিন্দাবাজার ওয়াহিদ ভিউ মার্কেটের সামনে হঠাৎ করে একজন শিবিরকর্মী স্লোগান শুরু করেন। এরপরই বিভিন্ন মার্কেট ও দোকান থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বের হয়ে আসেন। পরে মিছিল নিয়ে তারা নগরীর বারুতখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত নেতা সোহেল আহমদ।

জেআই