ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকেসড়াইল উপজেলার বেড়তলা বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ছয় যাত্রী নিয়ে অটোরিকশাটি ঢাকা-সিলেট মহাসড়ক ধরে যাচ্ছিল। বেড়তলা বাসস্ট্যান্ডের কাছে পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যায়। আহত হয় আরও চারজন। তাদেরকেআশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

 

ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ