দিনাজপুরের কাহারোল উপজেলার ১৩ মাইল এলাকায় মেরামতের সময় ট্রাকের নিচে চাপা পরে মোঃ রানা (২২) নামে এক হেলপার নিহত হয়েছেন।

শুক্রবার রাত ১১টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল উপজেলার ১৩ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে শুক্রবার রাত ১১টার দিকে বীরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক দিনাজপুর শহরের দিকে আসছিল। ১৩ মাইল এলাকায় এসে সামনের চাকার হাওয়া চলে যাওয়ায় হেলপার রানা ট্রাকটি জগ দিয়ে ঠেকিয়ে তা ঠিক করছিলেন।

এসময় জগটি পিছলে গেলে রানা ট্রাকের নিচে চাপা পড়ে মারাত্মকভাবে আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রানা দিনাজপুর শহরের ফুলতলা এলাকার হায়দার আলীর ছেলে। কাহারোল থানার ওসি প্রিথিস সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

এসএইচ