কুয়াকাটায় সিকদার গ্রুপের ফাইভ স্টার মানের আভিজাত হোটেল সিকদার রিসোর্ট এন্ড ভিলাসের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক সিকদার ও ব্যবস্থাপনা পরিচালক মিসেস মনোয়ারা সিকদার ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সিকদার গ্রুপের নির্বাহী পরিচালক সালমান এ ইমরী, পরিচালক রিক হক, মমতাজুল হক, লিসা ফাতিমা হক, জেফরী সিকদার, মানডে সিকদার ও জে এন্ড জে ইন্ডাস্ট্রিজ লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ সালামসহ কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এ্যাসোসিয়েশনের নের্তৃবৃন্দ এবং কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কুদ্দস মাহমুদ সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে চেয়ারম্যান বলেন, কুয়াকাটা পর্যটন শিল্পের বিকাশে সিকদার গ্রুপের এই অত্যাধুনিক রিসোর্টটি পর্যটক সেবা নিশ্চিত করবে। অপর দিকে ঈদুল আযহায় কুয়াকাটায় থ্রী স্টার মানে কুয়াকাটা গ্রান্ড নামে আর একটি হোটেল উদ্বোধন করা হয়।
এমএ





