লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ফলকন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম শামিম ও লরেন্স ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেনসহ জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার গভীররাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত লক্ষ্মীপুর সদর, কমলনগরসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কমলনগর থানার অফিসার ইন চার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতা সৃষ্টির আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।

কেএইচ