চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের সোনামসজিদ এলাকার গ্রামীণ টাওয়ারের পাশে আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে ভটভটির ধাক্কায় লালচাঁন (৫২) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত লালচাঁন হচ্ছেন, নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর গ্রামের মনজুর আলির ছেলে।

শিবগঞ্জ থানার এস আই মোহাঃ সৈবুর খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ নিহতের আত্মীয় স্বজনের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

ঢাকা, ১৯ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস