লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক মারা গেছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। খবর ইউএনবি’র।
এতে সজল মজুমদার ও লক্ষণ চন্দ্র মজুমদার নামে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত এবং আহত হন অটোচালকসহ দুজন।
নিহত সজল ও লক্ষণ যথাক্রমে পার্শ্ববর্তী পার্বতীনগর ইউনিয়নের নাপিত বাড়ির নারায়ণ চন্দ্র ও চিত্র চন্দ্র মজুমদারের ছেলে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারের দিকে যাচ্ছিলেন মোটরসাইকেল আরোহী সজল ও লক্ষণ। পথে সেতুর ওপর বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মোটরসাইকেল ও অটোরিকশাটি পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। সেই সাথে দুজন আহত হন। পরে স্থানীরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।
এমবি





