নরসিংদীর রায়পুরা উপজেলায় মেথিকান্দা রেলস্টেশনের রেললাইনের ওপর একটি রিলিফ (উদ্ধারকারী) ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সকাল পৌনে ৯টায় আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিলিফ ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। তবে
কি কারণে ট্রেনটির বগি লাইনচ্যুত হয়েছে তাৎক্ষণিক জানাতে পারেননি নরসিংদী রেলস্টেশনের স্টেশন মাস্টার নুরুল ইসলাম।
তবে ট্রেনটি উদ্ধারে কাজ চলছে বলে জানান তিনি।
এএইচ





