রংপুরের আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার্জশিটভুক্ত ৫০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দিবাগত রাত থেকে শুক্রবার (১৫ জুলাই) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রংপুর সদর ও বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৫০ আসামিকে গ্রেফতার করা হয়। তারা বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত আসামি। কিন্তু দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি-ডাকাতি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।
রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো.সাইফুর রহমান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে তারা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
শুক্রবার (১৫ জুলাই) সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান এএসপি সাইফুর রহমান।
এমই





