খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
আজ (৩০ ডিসেম্বর) রোববার ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত হয়ে ট্রেন যোগযোগ বন্ধ হয়ে যায়।
রলের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপার এ এন এম শাহনেওয়াজ জানান, পার্বতীপুর থেকে খুলনাগামী রকেট ট্রেন শনিবার (২৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে ঝিনাইদহের বারো বাজার স্টেশনে পৌঁছালে ইঞ্জিন লাইনচ্যুত হয়। তবে ট্রেনের অন্য কোনো বগি লাইনচ্যুত হয়নি এবং যাত্রীদের কারো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এমবি





