প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, “নির্বাচন নিয়ে বিভিন্ন সংস্থার রিপোর্ট পেয়েছি আমরা। তাতে দু'একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাকি সবগুলোতে ঠিকমতো নির্বাচন হয়েছে। এছাড়াও টিআইবি যে প্রতিবেদন দিয়েছে তা আমরা পর্যবেক্ষণ করে দেখবো।”
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁও-এ নির্বাচন কমিশন সচিবালয়ে মাগুরা-১ উপ-নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।
সিইসি বলেন, “ইলেকশন ওয়ার্কিং গ্রুপ নিজেরা পর্যবেক্ষণ করেন না। তাদের পাশাপাশি নিবন্ধিত কিছু সংস্থা আছে যাদেরকে পর্যবেক্ষণ করা অনুমতি দিয়েছি আমরা।”
এএইচ





