লোহাগাড়ার কৃতি সন্তান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের (বীরবিক্রম) মরদেহ বুধবার দেশে ফিরিয়ে আনা হয়েছে। দেশে প্রথম নামাজে জানাজা আজ বৃহষ্পতিবার সকাল ১০টায় রাজধানীর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। একইদিন বাদে আছর তার জন্মস্থান চুনতীতে ঐতিহাসিক সীরাত ময়দানে সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের বড় ভাই ও চুনতী হাকিমিয়া মাদ্রাসার সভাপতি ইসমাঈল মানিক।

জানা গেছে, রাজধানীতে জানাজা শেষে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টার যোগে তার মরদেহ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে নিয়ে আসা হবে। ইতিমধ্যে সেনাবাহিনীর একটি টিম এসে চুনতী শাহ সাহেব গেটসংলগ্ন মাঠে হ্যালি প্যাড তৈরি করেছে।

এদিকে, প্রধানমন্ত্রীর সামরিক সচিবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ অব্যাহত রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সংবাদপত্রে বিবৃতি দিয়েছেন। তারা হলেন, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও এমপিপত্মী রিজিয়া রেজা চৌধুরী, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব,

লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, ভাইসচেয়ারম্যান এম ইব্রাহিম কবির, লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের সভাপতি আলহাজ্ব শফিক উদ্দিন, সেক্রেটারি নাজমুল মোস্তফা আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম লুৎফর রহমান, হাব চট্টগ্রাম জোনের সেক্রেটারি মাহমুদুল হক পেয়ারু, চুনতী ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী ও সমাজসেবক কাজী আরিফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী নূর মোহাম্মদ শহিদুল্লাহ, চুনতীর শাহ সাহেব কেবলার দৌহিত্র মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি সাহাব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম সিকদার, এফডিইবি চট্টগ্রাম জেলা সভাপতি ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন, ব্যবসায়ী ও সমাজসেবক নূর মোহাম্মদ ইয়াছিন কবির, মতি টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি সাহাবুদ্দিন প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এএইচ