দেশব্যাপী পুলিশের সাঁড়াশি অভিযানে দু’দিনে সারাদেশে ৫ হাজার ৭‘শ ৫৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটককৃতদের মধ্যে ৮৫ জন জঙ্গি রয়েছে বলে দাবি পুলিশের।
শনিবার দেশব্যাপী বিশেষ অভিযানে ৩ হাজার ১শ’৯২ জনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এবং রোববার বিশেষ অভিযানে দ্বিতীয় দিনে দেশব্যাপী পুলিশের সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ৪৮ জঙ্গিসহ ২১৩২ জন গ্রেফতার। এর মধ্যে ৪৭ জন জেএমবি, ১ জন এবিটি (আনসার উল্লাহ বাংলা টিম) জঙ্গি সংগঠনের সদস্য।
শনি ও রোববার পুলিশ সদর দপ্তরের থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় দু’দিনে এতথ্য পাওয়া যায়।
গণমাধ্যমে পাঠানো বার্তায় পুলিশ বলছে, জঙ্গী দমনের জন্য শুক্রবার থেকে তাদের যে বিশেষ অভিযান শুরু হয়েছে তাতে এখন পর্যন্ত প্রায় ৫ হাজার ৭‘শ ৫৬ জন মানুষকে আটক করা হয়েছে। আর এখন পর্যন্ত পুলিশের অভিযানে আটককৃত অভিযুক্ত জঙ্গীর সংখ্যা দাড়ালো সর্বমোট ৮৫ জন।
পুলিশ বলছে, জঙ্গী এবং সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে যে তালিকা রয়েছে, তার ভিত্তিতে এই অভিযানে আটক করা হচ্ছে।
এআই





