রংপুরের সদ্যপুস্কুনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গুলিতে ১ জন নিহত ও পুলিশসহ আহত হয়েছে বেশ কয়েক জন।

রোববার রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত লোকমান একই এলাকার বাসিন্দা।

কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল জলিল জিলানী জানান, ভোট গণনাকে কেন্দ্র করে মতিনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ ও ম্যাজিস্ট্যেটের ওপর হামলা চালায়। এ ঘটনায় ৪ পুলিশ ও ১ ম্যাজিস্ট্রেট আহত হন।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হরিদেবপুর ইউনিয়নের হরকলি ফাজিল মাদরাসা কেন্দ্রে এক ভোটারের বয়স নিয়ে মেম্বার প্রার্থী টর্চ লাইট প্রতীকের আসাদুজ্জামান জাবেদ এবং টুল প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলমের এজেন্টদের মধ্যে কথাকাটাকাটি হয়। বিষয়টি কেন্দ্রের বাইরে ছড়িয়ে পড়লে উভয় প্রার্থীর হাজার হাজার সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে শুরু হয় তুমুল সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে পুলিশ।

জেআই