চুয়াডাঙ্গায় পৃথক এলাকা থেকে ২৪১ বোতল ভারতীয় উন্নতমানের মদ ও ৪৮ বোতল ফেন্সিডিলসহ রকিব উদ্দীন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজিবি। আটককৃত রকিব উদ্দীন আলমডাঙ্গা উপজেলা শহরের স্টেশন পাড়ার শাহাদত আলীর ছেলে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক আনোয়ার জাহিদ জানায়, শনিবার ভোর ৪টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলামের নির্দেশে নিমতলা উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা সদর উপজেলার আকন্দবাড়িয়া ও শিয়ালমারি মাঠ থেকে ৩৮ বোতল ফেন্সিডিলসহ রকিব উদ্দীনকে আটক করে।
এর আগে রাত ৩টার দিকে, গয়েশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রবিউল ইসলামের নির্দেশে ধোপাখালী ক্যাম্পের কমান্ডার আলী হোসেন সঙ্গীয় ফোর্সসহ ধোপাখালী সীমান্তের ৭১ নম্বর মেইন পিলারের কাছে ওঁৎপেতে ছিল। এসময় ৭-৮ জন চোরাচালানীকে চ্যালেঞ্জ করলে তারা ৬টি প্লাষ্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি ২৪১ বোতল ভারতীয় উন্নতমানের মদ জব্দ করা হয়। আটককৃত মাদকের মূল্য ৩ লক্ষ ৮০ হাজার টাকা।
এআই





