কুষ্টিয়ার ভেড়ামারায় বাচ্চু (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শহরের ৩নং ব্রীজ সংলগ্ন আতিয়ার শাহ পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সে ভেড়ামারা শহরের নওদাপাড়া এলাকার আফাজ উদ্দিনের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার জানান, পূর্ব ভেড়ামারা এলাকার মৃত আফেজ উদ্দিনের ছেলে বাচ্চু দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। সকালে পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সবুজ/জারিফ





