চট্টগ্রামে শিবিরনেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে বন্দর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, পতেঙ্গা এলাকা থেকে ছাত্রশিবিরের থানা সভাপতি ফজলুর রহমান রুবেলসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সিএমপির (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) বন্দর থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রুবেল ও তার পাঁচ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে শনিবার সকালে গ্রেফতারদের নামসহ বিস্তারিত জানানো হবে।

তার দাবি, গত ফেব্রুয়ারিতে এনামুল কবির নামে এক শিবির নেতাকে গ্রেফতার করা হয়। সে চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ত্ব তেল স্থাপনা উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল। তার পরিকল্পনার অংশীদার হিসেবে রুবেল নতুন করে ষড়যন্ত্র শুরু করছিল বলে জানান সেলিম।

এএইচ