নারায়ণগঞ্জে বন্দর এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিনসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বন্দর থানায় অস্ত্র আইনে দুইটি মামলা হয়েছে।

বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোকারম হোসেন জানিয়েছেন, শুক্রবার দুপুরে বন্দরের কামতাল এলাকায় পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে।

আটকৃতরা হলেন- সাজ্জাদ আহমেদ শিপন ও গোপাল ভৌমিক মিল্টন।

অন্যদিকে বৃহস্পতিবার রাতে বন্দর সালেহ নগর এলাকায় কাজলের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ আহসান হাবিব সেলিম, ইমরান খান  ও ওহিদুজ্জামান ওরফে সুজন মোল্লাকে পুলিশ আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।

সেলিম বন্দর কলাপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। ইমরান খান বন্দর বাড়াই পাড়া এলাকার সোজরাব খানের ছেলে ও সুজন মোল্লা বন্দর রাজবাড়ি এলাকার খালেক মোল্লার ছেলে। এ সব ঘটনায় অস্ত্র আইনে বন্দর থানায় দুইটি মামলা হয়েছে।

জেআই