দেবিদ্বারের মাটিতে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদের কোন ঠাই হবেনা । দেবিদ্বারের মাটিকে যারা কলুষিত করতে চায় তাদের জায়গাও এ মাটিতে হবেনা ।
শনিবার বিকাল ৩ টায় দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার)'র সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি । তিনি আরও বলেন, দেবিদ্বার ক্রমান্বয়ে উন্নয়নের পথে এগুচ্ছে, দিন দিন শিক্ষার হার বেড়ে চলেছে, রাস্তা-ঘাটের উন্নয়ন হচ্ছে, এসব উন্নয়নকে বাধাগ্রস্থ করতে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মাদক মাথাচারা দিয়ে উঠেছে । আমরা সাধারণ মানুষকে নিয়ে তা রুখে দাড়াবো ইনশাআল্লাহ।
সাবেক মন্ত্রী ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডালির সদস্য এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে ও দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো: মিজানুর রহমানের সঞ্চালনায় জঙ্গীবাদ সন্ত্রাস নাশকতা ও মাদক বিরোধী সমাবেশ বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলী আশরাফ, মুরাদনগর সার্কেল (বি) সহকারী পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন হাজারী, উপজেলা কমিউনিটিং পুলিশের সভাপতি শহীদুল্লাহ হক পলাশ ।
এছাড়াও উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সকল ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যগণ,বিভিন্ন স্কুল/কলেজ মাদ্রাসার শিক্ষক/ শিক্ষার্থী ও সুশীল সমাজের বিশিষ্টজন ।
এর আগে সমাবেশে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা আওয়ালীগ ও অঙ্গসংগঠন'র নেতৃবৃন্দ।
পুলিশ সুপার শাহ আবদি হোসেন পবিত্র কোরআনের উদ্বৃতি দিয়ে বলেন, কোরআনের কোথাও অন্যায়ভাবে মানুষ হত্যার কথা বলা হয়নি, কিছু বিপথগামী তরুণ/তরুনী কোরআনের অপব্যাখ্যায় পরোচিত হয়ে ধ্বংসাত্মক ও মানুষ হত্যার কাজে জড়িয়ে পড়ছে । আমরা এ ধ্বংসাত্মক কর্মকান্ড বলিষ্ঠ হাতে দমন করব।
এসএ/টাইম - ছবি ও তথ্য- মাহফুজ আহমেদ





