মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় পতাকাশোভিত বিশাল বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার সকাল সাড়ে আটটায় ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যেগে শিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক শাহ মোহাম্মদ মাহমুজুল হকের নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ী গেন্ডারিয়া রেল ষ্টেশন এলাকায় বর্ণাঢ্য র্যালিটি অনুষ্ঠিত হয়।
এছাড়াও র্যালির অগ্রভাগে ছিলেন শিবির দক্ষিণের সভাপতি সাদেক বিল্লাহ,সেক্রেটারী রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাফিউল আলম, শিবির নেতা তোফাজ্জল হোসাইন, মাসুম তারিফ, মজিবুর রহমান মঞ্জু, ইমাম হোসাইন প্রমুখ ।
এমবি





