সৌদি আরবের মক্কার মসজিদ আল-হারামে ক্রেইন উল্টে শতাধিক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শনিবার একথা জানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

শুক্রবার বিকালে মক্কায় মসজিদ আল-হারামে ক্রেইন উল্টে এখন পর্যন্ত ১০৭ জন নিহত হয়েছেন, যাদের প্রায় সবাই হজ পালনে গিয়েছিলেন।

নিহতের পাশাপাশি আহত হয়েছেন ২৩০ জন। আহতদের মধ্যে ৪০ জন বাংলাদেশি বলে দেশটিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন।

এএইচ