২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতালকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে জামায়াত-শিবিরের ৪, বিএনপি'র ৯ নেতাকর্মী রয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, হরতাল-অবরোধকে কেন্দ্র করে সম্প্রতি রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানো ও এসব কর্মকাণ্ডের পরিকল্পনা করার দায়ে তাদের আটক করা হয়েছে।
এআর





