আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ।
তিনি জানান, ঘন কুয়াশাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট নিরাপদ উড্ডয়ন ও অবতরণের স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।
এর মধ্যে ৬টি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, ১টি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে এবং ১টি ফ্লাইট ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।
এনএইচ