তবে এ সুবিধা সব সরকারি চাকরিজীবী পাবেন না। ধর্ম ও পেশাভেদে ছুটির ক্ষেত্রে রয়েছে ভিন্নতা।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার ছুটি শুরু হবে ২০ অক্টোবর মঙ্গলবার। মহানবমী উপলক্ষে ওই দিন নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। ফলে দুর্গাপূজায় সরকারি ছুটি থাকছে মোট দুই দিন।
এর আগে ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুই দিনের ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। ফলে ১৮ থেকে ২১ অক্টোবর পর্যন্ত টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ থাকছে তাদের।
তবে ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা থাকবে। এরপর ২৩ অক্টোবর শুক্রবার ও ২৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২২ অক্টোবর ছুটি নিতে পারলে ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিনের ছুটি ভোগ করা যাবে।
ঐচ্ছিক ছুটি পাবেন যারা
দুর্গাপূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি সব ধর্মের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য নয়। শুধু হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৮ ও ১৯ অক্টোবরের ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ পাবেন।
ছুটি নাও পেতে পারেন যারা
সরকারি ছুটি থাকলেও জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন করতে হতে পারে। তাদের মধ্যে হাসপাতাল ও চিকিৎসাসেবার কর্মী, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগের কর্মী, গ্যাস ও পানি সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য জরুরি সেবার কর্মীরা রয়েছেন।
এস





