সাভারের রানাপ্লাজা দুর্ঘটনার দিনকে শোক দিবস ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদের) একাংশের সাধারণ সম্পাদক শিরিন আখতার। রোববার (২৪ এপ্রিল) রাতে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

শিরিন আখতার বলেন, আমাদের জাতি, শ্রমিক, কর্মচারী সবার দাবি রানাপ্লাজা দুর্ঘটনার দিনটিকে শোক দিবস হিসেবে ঘোষণা করা হোক। সেই সঙ্গে ঘটনাস্থল রানাপ্লাজায় একটি স্মৃতিসৌধ নির্মাণ করতে হবে।

এ সময় নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দেওয়ার আইন করারও দাবি জানান তিনি।

জাসদ নেত্রী শিরিন আখতার বলেন, রানাপ্লাজা দুর্ঘটনার পর সারা পৃথিবী বাংলাদেশের গার্মেন্টেসের দিকে তাকিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই অজুহাতে আমাদের জিএসপি সুবিধা বাতিল করেছে।

অথচ রানাপ্লাজার এই ঘটনার সঙ্গে জিএসপির কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করেন জাসদ নেত্রী শিরিন।

এসএম