ঝালকাঠির রাজাপুর উপজেলায় রূপম পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এতে প্রায় ৩৫ জন আহত হয়েছেন। আরো অনেক যাত্রী বাসটির ভেতরে আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে এলাকাবাসী কাজ করছে। মঙ্গলবার বিকালে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি খুলনা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় বাসটির সামনের ডান পাশের চাকা পাংচার হয়ে যায়। পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বিশ্বাস বাড়ীর সামনে একটি খাদে পড়ে যায়।

বাসটির অর্ধেক পানিতে অর্ধেক উপরে অবস্থান করছে। তাই উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে যায়। বিভিন্ন হাসপাতাল সূত্রে নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

 

এমকে