রংপুরে বিশেষ অভিযানে বিএনপি, জামাত-শিবিরের ১৮ নেতা-কর্মীসহ মোট ৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত ১০ টা থেকে রবিবার ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ কন্ট্রোল রুম সুত্র জানায়, জেলায় বিশেষ অভিযান চালিয়ে কোতয়ালী থানা বিএনপির একজন, জামাত-শিবিরের ৫ জন, বদরগঞ্জে বিএনপির ২ জন, শিবিরের একজন, মিঠাপুকুরে জামাতের ৫ জন, পীরগাছায় বিএনপির ২ জন ও কাউনিয়ায় জামাতের ১ জনকে গ্রেফতার করেন।
গ্রেফতার বিএনপি ও জামাত-শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতা, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। এদিকে, জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে আরো ৫৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া, মাদক বিক্রি, মাদক সেবন, হত্যা, খুনসহ সিআর ও জিআর মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তবে সহকারী পুলিশেরর নেতৃত্বে এ সব অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।
এসএইচ





