সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউপি কার্যালয়ের পাশে সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় দূরঘটনাটি ঘটে।
নিহতের নাম রাজ বাবু(৯) । তিনি একই উপজেলার তারানীপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ।
এলাকাবাসী জানায়, রাজাবাবু বাড়ী হতে রাস্থার পাশ দিয়ে পায়ে হেটে যাচ্ছিল । এ সময় শ্যামনগরের বংশীপুর থেকে ভেটখালী বাজরের দিকে যাওয়ার সময় একটি বালীবাহী ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে তাকে চাপা দেয় ।
স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
নিহত রাজাবাবু ভেটখালী ফুলকুড়ি কিন্ডার গার্ডেন স্কুলের ৩য় শ্রেনী ছাত্র ছিল। ঘাতক ট্রলি চালক ট্রলি ফেলে রেখে পায়িলে যায় ।
এব্যাপরে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এমবি





