কর্ণফুলী এক্সপ্রেসে কুমিল্লা থেকে চট্টগ্রামে আসার পথে সীতাকুন্ড উপজেলায় জীবন (১৯) নামের এক তরুণকে চলন্ত ট্রেন থেকে দুর্বৃত্তরা ফেলে দিয়েছে অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাত পৌনে ১২টার দিকে কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গেট এলাকায় এ ঘটনা ঘটে।জীবনকে গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার বাড়ি কুমিল্লা জেলায়।
সীতাকুন্ডের কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওমর ফারুক জানান, জীবন কর্ণফুলী এক্সপ্রেসে কুমিল্লা থেকে চট্টগ্রামে আসছিলেন।রাত পৌনে ১২টার দিকে কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গেট এলাকায় একদল দুর্বৃত্ত তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
বিষযটি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক পঙ্কজ বড়ুয়া জানান, জীবনকে ক্যাজ্যুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।তার অবস্থা স্থিতিশীল।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





