কুষ্টিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকাল ৯টায় শহরের মজমপুরস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তপক অর্পন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) সৈয়দ বেলাল হোসেন, কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম।
পরে জেলা প্রশাসকের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোক র্যালী বের করা হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারের সকল দপ্তরের সংশ্লিষ্টরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্টান অংশ গ্রহন করেন। এরপর দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল-ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, কুষ্টিয়া জজকোর্টের জিপি এ্যাড.আ.স.ম আক্তারুজ্জামান মাসুম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আলহাজ্ব রফিকুল আলম টুকু, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, বিশিষ্ট লেখক ও কলামিষ্ট শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু প্রমুখ।
এ ছাড়াও বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন শহরে পৃথক ভাবে র্যালী বের করে।
এমবি





