রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে একটি চলন্ত মাইক্রোবাস ধাক্কা দিলে মাইক্রোবাসের চালকসহ দু'জন নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে রংপুরের পীরগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বড়দরগা হাইওয়ের অফিসার ইনচার্জ নাজমুল ইসলাম জানান, মাইক্রোবাসে দু’জনই ছিলেন। নিহতদের পরিচয় জানা যায়নি।
লাশ দু'টি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
এআর





