রংপুরের বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫৭ আসামিকে গ্রেপ্তার করেছে রংপুর জেলা পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর মো. ফরহাদ।

তিনি জানান,অভিযানে কোতোয়ালি থানায় ১৮ জন, মিঠাপুকুরে ১৩ জন, পীরগঞ্জে ৩ জন, গঙ্গাচড়া ও কাউনিয়ায় ৬ জন করে, বদরগঞ্জ ও তারাগঞ্জে ২ জন করে ও পীরগাছা থানায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে জেলার আট থানায় চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, খুন, হত্যা, মাদক সেবন ও মাদক বিক্রিসহ জিআর ও সিআর মামলা রয়েছে। এসব মামলায় তারা দীর্ঘদিন পলাতক ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।


এমআর