রোববার সারাদেশে আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
এছাড়া ২৭ মে দেশের সব বারে মানববন্ধন এবং ২৯ মে কালো পতাকা মিছিলের কর্মসূচিও ঘোষণা করেন তিনি।
গুম-খুনের প্রতিবাদে সুপ্রিম কোর্টে পূর্ব ঘোষিত কর্মসূচি করতে না দেওয়ার প্রতিবাদে শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী আইইজীবী ফোরামের সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
আইনজীবী সমাবেশে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়।
এছাড়া উপস্থিত আছেন এই সমাবেশে আছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, নারায়ণগঞ্জ বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ তালুকদার, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সাবেক এমপি অ্যাডভোকেট আসিফা আশরাফি পাপিয়া প্রমুখ।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
জাতীয়
রোববার সারাদেশে আইনজীবীদের আদালত বর্জন
রোববার সারাদেশে আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। এছাড়া ২৭ মে দেশের সব বারে মানববন্ধন এবং ২৯ মে কালো পতাকা মিছিলের কর্মসূচিও ঘোষণা করেন তিনি





