গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে সম্মিলিত ব্যবসায়ী সমিতির ডাকে জেলা সদরের ব্যবসা প্রতিষ্ঠানে ধর্মঘট চলছে। এ ধর্মঘট বুধবার সকাল ১১টা থেকে শুরু হয়।
গোপালগঞ্জ জেলা সদরের ব্যবসায়ী কবির শেখ ও বই ব্যবসায়ী বিকাশ গোলদার জানান, মঙ্গলবার জেলা সদরের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন। ডিলিং লাইসেন্সের নামে ব্যবসয়ীদেরকে হয়রানি করা ছাড়াও তাদের জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নামে ব্যবসয়ীদের হয়রানি ও জরিমানার প্রতিবাদে সম্মিলিত ব্যবসায়ী সমিতি এ ধর্মঘটের ডাক দেয়।
তারা আরও জানান, বুধবার বিকাল ৫টায় ব্যবসায়ীরা এক সভায় মিলিত হবেন। সেখান থেকেই তারা পরবর্তী কর্মসূচি ঘোষাণা করবেন।
কেএইচ





