বাংলাদেশের ওয়ার্কাস পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতা জননেতা নাছির হোসেনের নেতৃত্বে বন্দর থানা ওয়ার্কাস পার্টির শতাধিক নেতা কর্মী বিপ্লবী ওয়ার্কাস পার্টিতে যোগদান উপলক্ষে আগামীকাল সকাল ১০টায় বন্দরের পার্টির অস্থায়ী কার্যলয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হবে।

নীতি আদর্শহীন অধঃপতিত রাজনীতির বিপরীতে শ্রমিক শ্রেনীর বিপ্লবী রাজনীতি প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার এ আয়োজনে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির রাজনৈতিক কমিটির অন্যতম নেতা ও নারায়ণগঞ্জ জেলা বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক কমরেড আবু হাসান টিপু।

জেড