ডাকাতির প্রস্তুতিকালে একটি বিদেশী রিভলবার, তিন রাউন্ড গুলি এবং চারটি চাপাতিসহ দু'জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১২টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- বেলকুচি উপজেলার ঠাকুরপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে কবির হোসেন (৩২) এবং নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মৃত মজিবর রহমানের ছেলে হিরণ (৩০)।

বেলকুচি থানার ওসি মো. আনিছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এআর