ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এই আনুষ্ঠনিকতার মধ্য দিয়ে শুরু হচ্ছে ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশে প্রক্রিয়া। বুধবার সকালে গণভবনে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রিপুরা-কুমিল্লা আন্তঃদেশীয় গ্রিডের উদ্বোধন করেন।

এর সঙ্গে সঙ্গেই ভারত-বাংলাদেশ ৪০০ কেভি ডাবল সার্কিট লাইনটিতে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়।

আমদানিকৃত এই বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়বে সাড়ে পাঁচ রুপি বা ৬.৪৩ টাকা। এই বিদ্যুৎ কুমিল্লা ও পার্শ্ববর্তী এলাকায় ব্যবহৃত হবে।

এ ছাড়া বাংলাদেশ থেকে ১০ গিগাবাইট ব্যান্ডউইথ ভারতে রপ্তানির বিষয়টিও হাসিনা-মোদির টেলি কনফারেন্সের মাধ্যমে শুরু হয়।

 

এসএম