সিরাজগঞ্জের রায়গঞ্জের দুই চেয়ারম্যান প্রার্থী ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নে ইউনিয়নের বেংনাই সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

সদর উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজন চাম্বুগং জানান, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন আহম্মেদ নিজেদের লোকজন নিয়ে কেন্দ্র দখল করতে গেলে স্থানীয়রা তাদেরকে আটকে রাখে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে উদ্ধার করে।

তিনি জানান, ওই দুই পদপ্রার্থীকে থানায় পাঠানো হয়েছে।

তাদেরকে মুচলেকায় ছেড়ে দেয়া হবে, নাকি শাস্তি প্রদান করা হবে, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয় নি বলে জানান তিনি।

ওএফ