শ্রমিক নির্যাতনের অভিযোগে ও থ্রি-হুইলারসহ অবৈধ যানবাহন চলাচলের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করেছে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস ও পৌর মেয়র এস এম এ মঈনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করে নেয় তারা।

 

ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতির সভাপতি রাম বাবু বাস ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

১ সেপ্টেম্বর থেকে মোটর মালিক ও শ্রমিক সংগঠনের যৌথ সভায় ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন পরিবহন ধর্মঘটের ডাক দেয়।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ