আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সন্তোষ চন্দ্র মণ্ডল (৫০)।রবিবার বিকাল ৫টায় নওগাঁর পত্মীতলা উপজেলার কাঁটাবাড়ীর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সন্তোষ উপজেলার চক-দোচাই গ্রামের মৃত জোগেন্দ্রনাথ মণ্ডলের ছেলে।
পত্মীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রফিক জানান,বিকালে সন্তোষ সাইকেলে করে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। কাঞ্চন কাঁটাবাড়ী মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও জানান,মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ৪ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
নওগাঁয় সড়ক দুর্ঘটনা, নিহত ১
আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সন্তোষ চন্দ্র মণ্ডল (৫০)।রবিবার বিকাল ৫টায় নওগাঁর পত্মীতলা উপজেলার কাঁটাবাড়ীর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সন্তোষ উপজেলার চক-দোচাই গ্রামের মৃত জোগেন্দ্রনাথ মণ্ডলের ছেলে





