দি ঢাকা আরবান কো অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. রফিকুল আলম ও ম্যানেজার মিজানুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে ২০ হাজার গ্রাহকের সঙ্গে প্রতারণা করে ৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন( দুদক)।
মঙ্গলবার দুদকের নিয়মিত সভায় ওই প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে গ্রাহকদের ৭০ কোটি টাকা আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখার জন্য উপপরিচালক শেখ মেজবাহ উদ্দিনকে নিয়োগ করেন।
জানা যায়,দি ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজারের বিরুদ্ধে রাজধানী ঢাকা ও নারায়ণগজ্ঞ জেলাসহ বিভিন্ন এলাকার নিরীহ লোকজনকে অতিরিক্ত মুনাফা দেয়ার প্রলোভন দেখিয়ে ওই টাকা আত্মসাত করেন। এই বিষয়ে গত ১৯ ফেব্রুয়ারি দুদকে অভিযোগটি জমা হয়। পরে যাচাই বাছাই শেষে দুদক বিষয়টি অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
[b]ঢাকা,একে, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
শ্রেণীহীন
৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
দি ঢাকা আরবান কো অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. রফিকুল আলম ও ম্যানেজার মিজানুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে ২০ হাজার গ্রাহকের সঙ্গে প্রতারণা করে ৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন( দুদক





