মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিষয়ক সিনেট কমিটিতে ‘বাংলাদেশে গণতান্ত্রিক সমঝোতা ও শ্রমিক অধিকার পরিস্থিতি’ শিরোনামে একটি শুনানি অনুষ্ঠিত হবে। ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এই শুনানিতে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও শ্রমিক অধিকারের বিষয় নিয়ে আলোচনা হবে। এতে সভাপতিত্ব করবেন সিনেট কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেন্ডেজ।
শুনানির একটি প্যানেলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল তার মতামত তুলে ধরবেন। প্যানেলে বক্তব্য দেবেন যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয়ে ব্যুরো অব ইন্টারন্যাশনাল লেবার অ্যাফেয়ার্সের সহযোগী ডেপুটি আন্ডার সেক্রেটারি এরিক বিয়েল।
দ্বিতীয় প্যানেলে বক্তব্য দেবেন ওয়াশিংটনভিত্তিক এলায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেইফটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এলেন টশার ও শ্রমিক অধিকার নেত্রী বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আকতার।
যুক্তরাষ্ট্রের সিনেট কমিটির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা (জিএসপি) পুনর্বহাল করা হবে কিনা তা নিয়ে আগামী মে মাসে চূড়ান্ত শুনানি হবে। তবে তার তিন মাস আগেই বাংলাদেশের শ্রম অধিকার পরিস্থিতি নিয়ে আলোচনায় বসছে এই কমিটি।
গার্মেন্টস কারখানার কর্ম পরিবেশের উন্নতিসহ কিছু শর্তে ২০১৩ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার সুবিধা (জিএসপি) স্থগিত করা হয়। অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেট কমিটিতে এর আগে আরও দুই দফা শুনানি হয়েছে।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ
[/b]
মার্কিন সিনেটে বাংলাদেশ নিয়ে ফের শুনানি মঙ্গলবার
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিষয়ক সিনেট কমিটিতে ‘বাংলাদেশে গণতান্ত্রিক সমঝোতা ও শ্রমিক অধিকার পরিস্থিতি’ শিরোনামে একটি শুনানি অনুষ্ঠিত হবে। ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এই শুনানিতে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও শ্রমিক অধিকারের বিষয় নিয়ে আলোচনা হবে। এতে সভাপতিত্ব করবেন সিনেট কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেন্ডেজ
মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে নির্বাচিত এলিজা জামান মঙ্গলবার (৩ নভেম্বর) সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।
বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত চার্জ নিয়ে রুলের শুনানি মঙ্গলবার
বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে জারি করা রুলের শুনানি হবে আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর)।
মঙ্গলবার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা
প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় ও বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন। অন্যদিকে, জামায়াত আমির দলটির দুটি পৃথক কর্মসূচিতে যোগ দেবেন।
কম্বোডিয়ায় আটক ৩০ বাংলাদেশির মুক্তি, দেশে ফিরছেন মঙ্গলবার
কম্বোডিয়ার অভিবাসন পুলিশের বন্দিশালা থেকে মুক্তি পেয়েছেন ৩০ বাংলাদেশি নাগরিক। সব প্রক্রিয়া শেষে মঙ্গলবার (২০ অক্টোবর) দেশে ফেরার কথা রয়েছে তাঁদের। এদিন দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের পৌঁছানোর কথা রয়েছে।
মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
















